পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত ক্ষণে সন্দ্বীপের সর্বস্তরের আপামর জনসাধারণ ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতার উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের
পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত ক্ষণে সন্দ্বীপের সর্বস্তরের আপামর জনসাধারণ ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতার উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক এবং সন্দ্বীপের প্রতিটি মানুষ যেন একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে উৎসব পালন করতে পারে। রাজনৈতিক মতভেদ ভুলে সুখী-সমৃদ্ধ সন্দ্বীপ গড়ার লক্ষে তিনি তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
সন্দ্বীপ টুডে 










Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *