পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর হোসাইন ঠাকুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা। উৎসবের আমেজে আয়োজিত এই মিলনমেলায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। শুভেচ্ছা বিনিময়কালে আলমগীর হোসাইন ঠাকুর উপস্থিত সকলের সাথে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগীর হোসাইন ঠাকুরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা। উৎসবের আমেজে আয়োজিত এই মিলনমেলায় সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। শুভেচ্ছা বিনিময়কালে আলমগীর হোসাইন ঠাকুর উপস্থিত সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং মিষ্টিমুখ করান। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা এবং দলের আদর্শকে ধারণ করে জনগণের পাশে থাকার আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীরাও প্রিয় নেতার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সন্দ্বীপের রাজনৈতিক অঙ্গনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সন্দ্বীপ টুডে 










Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *