পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এই শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এবং যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এই শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এবং যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। উৎসবের এই আবহে রাজনৈতিক ভেদাভেদ ভুলে নেতৃবৃন্দ একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় অতিবাহিত করেন। সন্দ্বীপের উন্নয়ন ও জনস্বার্থে পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে কাজ করার লক্ষে এই সৌজন্য সাক্ষাৎ একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে পরিলক্ষিত হয়।
সন্দ্বীপ টুডে 










Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *