পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনীতে সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে প্রাণবন্ত ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং। আজ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় ও মিষ্টিমুখ করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন ঈদ উদযাপন শেষে সন্দ্বীপের মানুষের কর্মস্থলে
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনীতে সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে প্রাণবন্ত ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং। আজ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় ও মিষ্টিমুখ করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন ঈদ উদযাপন শেষে সন্দ্বীপের মানুষের কর্মস্থলে ফেরার বিষয়টির ওপর। তেনজিং বলেন, উৎসবের আনন্দ শেষে ফিরতি যাত্রায় সন্দ্বীপের প্রতিটি মানুষ যেন অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই লক্ষে তিনি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি সন্দ্বীপের সামগ্রিক উন্নয়ন ও জননিরাপত্তা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সন্দ্বীপ টুডে 










Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *