পবিত্র ঈদুল ফিতরের পরদিন আজ রবিবার (২২ মার্চ) সন্দ্বীপ ও বাঁশবাড়িয়া রুটে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ফেরি ও শিপ সার্ভিসের সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ফেরি ‘কপোতাক্ষ’ তার প্রথম ট্রিপটি সকাল ১১:০০ টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপটি বিকেল ০৩:০০ টায় সন্দ্বীপ ঘাট থেকে পুনরায় বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে
পবিত্র ঈদুল ফিতরের পরদিন আজ রবিবার (২২ মার্চ) সন্দ্বীপ ও বাঁশবাড়িয়া রুটে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ফেরি ও শিপ সার্ভিসের সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ ফেরি ‘কপোতাক্ষ’ তার প্রথম ট্রিপটি সকাল ১১:০০ টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপটি বিকেল ০৩:০০ টায় সন্দ্বীপ ঘাট থেকে পুনরায় বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে, শিপ ‘মালঞ্চ’ এর প্রথম ট্রিপ সকাল ১১:০০ টায় সন্দ্বীপ ঘাট থেকে এবং দ্বিতীয় ট্রিপ বিকেল ০২:০০ টায় বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রা শুরু করবে। তবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানানো হয়েছে যে, ৩য় ও ৪র্থ ট্রিপের সময়সূচি এখনো নিশ্চিত করা হয়নি। ফেরি মাস্টারের পক্ষ থেকে যাত্রী সাধারণকে যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে ঘাটে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য যে, সমুদ্রের অবস্থা বা আবহওয়া প্রতিকূল থাকলে নিরাপত্তার স্বার্থে যেকোনো সময় এই সময়সূচি পরিবর্তন হতে পারে।
সন্দ্বীপ টুডে 










Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *